আসুন, প্রকৃতির কাছে ফিরে যাই — মারণ জীবাণুর আকৃতিতে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা

পোস্টার অফ দ্য ডে — আর্য চন্দ্র চৌধুরী

#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল বাঘের মুখ। শিল্পী আর্য চন্দ্র চৌধুরী। এমনকি আর্যর এই অনন্য প্রকাশে শোভা পেয়েছে বাঘের মুখের উপর একটি গয়নাও। 

আর্য চন্দ্র চৌধুরীর প্রিয় বিষয় বন্যপ্রাণী। তিনি অনুভব করেন বনের পশুরা আমাদের প্রাকৃতিক প্রবৃত্তিকে প্রতিনিধিত্ব করে। আমাদের অনুভূতি এবং প্রবৃত্তিগুলো আধুনিক সমাজে বন্দি হয়ে আছে। তাই তিনি প্রাণীদের মাধ্যমে আত্মার ভিতরের প্রকৃতির কথাগুলো বলতে চান। শিল্পী তাই তাঁর কাজের মাধ্যমে আবেদন করতে চান যাতে আমরা প্রকৃতির কথা ভাবি, প্রকৃতির প্রত্যেকটি সম্ভাবনার কথা ভাবি। আর্য চন্দ্র চৌধুরীর এই কাজেও রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা৷ এই পৃথিবীতে যে যার নিজের জায়গায় থাকুক, নিজের অধিকারে থাকুক। কারণ বাঁচার অধিকার সকলেরই আছে। তাই আমাদের ব্যস্ততম জীবনে যখন প্রকৃতির কথা একেবারে ভুলে যেতে বসেছি, আজ যারা ধ্বংসের মুখে, তাদেরকেই নিজের সৃষ্টির মধ্যে দিয়ে স্মরণ করতে চান আর্য।

আজকের পোস্টার অফ দ্য ডে আর্য চন্দ্র চৌধুরীর এই অসামান্য চিত্র
 

Developed by DXDasia