কংক্রিটময় জীবনে আসুক মুক্তির পথ, মারণ জীবাণুর আকৃতিতে ইতিবাচক বার্তা

পোস্টার অফ দ্য ডে — ভিক্টর হাজরা

শিল্পকর্মের মধ্যে দিয়ে তথাকথিত শহুরে কংক্রিটের জীবন থেকে বেরিয়ে এসে নতুন রাস্তা খুঁজতে চাইলেন শিল্পী ভিক্টর হাজরা। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে ভিক্টর হাজরার এই দুর্দান্ত কাজটি। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস, ত্রিপুরা থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে বর্তমানে ভিক্টর দিল্লিতে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। এই ভাস্কর্যটি তিনি তৈরি করেছেন ফাইবার গ্লাস দিয়ে। যেখানে দেখানো হয়েছে, একটি দমবন্ধকর পরিবেশ। মানুষ পরিত্রাণের উপায় খুঁজছে। শহরের কংক্রিটময় জীবনে মানুষ আকাশ দেখতে ভুলে গেছে, ভুলে গেছে সবুজের সতেজতার কথা। করোনা ভাইরাসের আকৃতির সাহায্য নিয়ে ভিক্টর এসব কথাই হয়তো গুছিয়ে বলতে চেয়েছেন।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন ভিক্টর হাজরা। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia