মারণ জীবাণুর আকৃতিতে উঠে এল বাংলার পটশিল্প

পোস্টার অফ দ্য ডে — বাপি চিত্রকর

পটচিত্র সংক্রামিত হোক — এই বার্তা দিতে এবার পটশিল্পী বাপি চিত্রকর ছবি আঁকলেন।  #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে বাপি চিত্রকরের এই দুর্দান্ত পটচিত্রটি। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম পটশিল্পের জন্য বিখ্যাত। পিংলার সমস্ত বাসিন্দারা জীবিকা নির্বাহ করেন পটশিল্পের মধ্যে দিয়ে। বাপি চিত্রকর সাত বছর বয়স থেকেই নিযুক্ত রয়েছেন এই কাজে। কোভিড ১৯-এর একটি বড়োসড়ো প্রভাব পড়েছে তাঁদের শিল্পেও। লকডাউন থাকার জন্য বিক্রি নেই। বাপি বঙ্গদর্শনকে জানিয়েছেন, "আমাদের পটের ছবি বিক্রি করেই সংসার চলে। এখন লকডাউনে কোনোরকমে ধারদেনা করে সংসার চলছে। অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকমভাবেই চালাতে হবে।" সাতপুরুষ ধরে পটশিল্পের ব্যবসা তাঁদের। তাঁর নির্মিত এই পোস্টারেও সেই ছবি। পোস্টারে লেখা আছে, বাংলার নিজস্ব শিল্পের পাশে থাকুন। বাংলার পাশে থাকুন।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন বাপি চিত্রকর। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia