
পোস্টার অফ দ্য ডে – চন্দ্র মণ্ডল
দুর্যোগের ঘনঘটা কেটে যাক – বার্তা দিলেন চন্দ্র মণ্ডল। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে চন্দ্র মণ্ডলের এই দারুণ কাজটি। চন্দ্র থাকেন দমদমে। গ্রাফিক ডিজাইনিং শিখেছেন এরিনা থেকে। বর্তমানে একটি বিদেশি সংস্থায় গ্রাফিক ডিজাইনার পদে কর্মরত। এখন সারা বিশ্বে দাপিয়ে বেড়াছে করোনা রাক্ষস। সমগ্র মানবজাতি আজ অসহায়। এরই মধ্যে শিল্পী চন্দ্র মণ্ডল তাঁর পোস্টারে ফুটিয়ে তুলেছেন আশার বাণী। বার্তা দিয়েছেন, শীঘ্রই এই সংকটকাল শেষ হবে। কালো মেঘ ভেদ করে দেখা দেবে নতুন সূর্য। আশার আলোয় ভরে উঠবে সমস্ত পৃথিবী। মানুষের সম্মিলিত লড়াইয়ে পরাজিত হবে করোনা মহামারি।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন চন্দ্র মণ্ডল। শিল্পীকে অভিনন্দন।
