দুর্গা প্রতিমার অলংকারে করোনা ভাইরাসের আকৃতি

পোস্টার অফ দ্য ডে — সপ্তর্ষি দে

এবার দুর্গা প্রতিমার অলংকারে করোনা ভাইরাসের আকৃতি! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী সপ্তর্ষি দে। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে সপ্তর্ষি দে'র এই দুর্দান্ত কাজটি। সপ্তর্ষি আইআইটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার পর সম্পূর্ণভাবে চলে এসেছেন বিজ্ঞাপন দুনিয়ায়। বাস উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত রয়েছেন। সপ্তর্ষির পোস্টারটিতে দেখা যাচ্ছে, দুর্গামূর্তির আবহ জুড়ে অলংকৃত হয়েছে মারণ জীবাণু। সেখানে চোখের মণিও যেন সেই আকৃতির রূপ ধারণ করেছে। শিল্পী আসলে শুভ শক্তির সঙ্গে অশুভ শক্তির লড়াই বোঝাতে এই মাধ্যমটি বেছে নিয়েছেন। এই মহামারীতে বিপন্নবোধ না করে শুভ ইচ্ছার দিকে চেয়ে থাকা এবং ইতিবাচকতার হাত ধরে চলাই একমাত্র উপজীব্য। সেই সঙ্গে সংক্রামিত হোক আমাদের যাবতীয় উৎসব।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সপ্তর্ষি দে। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia