
পোস্টার অফ দ্য ডে — রাধা কৃষ্ণ সাহা
ভাস্কর্যের আকৃতিতে দেখা যাচ্ছে মারণ জীবাণুর রূপ। এমন কাণ্ডটাই ঘটিয়েছেন তরুন শিল্পী রাধা কৃষ্ণ সাহা। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে রাধা কৃষ্ণ সাহার এই দুর্দান্ত কাজটি। রাধা কৃষ্ণ বর্তমানে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস, কলকাতার স্কাল্পচার বিভাগের ছাত্র। থাকেন দক্ষিণ কলকাতার নাকতলায়। তাঁর তৈরি এই ভাস্কর্যটিতে দেখা যাচ্ছে একটি ছাগলের সারা শরীরে গোল গোল ছোপ। যা হবহু মারণ জীবাণু কোভিড১৯- এর আকার ধারণ করেছে। এমনকি তার চোখও সেই একই কথা বলছে। সবমিলিয়ে সম্পূর্ণ নতুন একটি কাজের মধ্যে দিয়ে শিল্পী ইতিবাচক বার্তা দিতে চাইছেন। তিনি বলতে চান, আতঙ্কিত না হয়ে এই সময় সবাইকে ইতিবাচক চিন্তাভাবনা করতে হবে এবং অবশ্যই নানারকম কাজের মধ্যে থাকতে হবে। তাহলেই মানসিকভাবে এই দুরারোগ্য ব্যাধি থেকে সকলে মুক্তি পাব। মূলত কাদামাটির সাহায্যে এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন রাধা কৃষ্ণ সাহা। শিল্পীকে জানাই অভিনন্দন।
