
পোস্টার অফ দ্য ডে – সঞ্জয় সামন্ত
করোনা মানচিত্রে স্বয়ং তিলোত্তমা কলকাতা! অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী সঞ্জয় সামন্ত। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
আজকের পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সঞ্জয় সামন্তের এই দুর্দান্ত কাজটি। সঞ্জয় গ্রাফিক ডিজাইনে স্নাতকোত্তর পর্ব শেষ করেছেন কলকাতার গভর্মেন্ট আর্ট কলেজ থেকে। বর্তমানে তিনি কগনিজেন্ট টেকনোলজি সলিউশন্সের ভিস্যুয়াল এবং গ্রাফিক ডিজাইনার। সঞ্জয়ের এই কাজে উঠে এসেছে পুরোনো কলকাতার চিত্র। যেখানে বনেদিয়ানার সঙ্গে মিশে গেছে সাবেকিয়ানা। বাবু ধোঁয়া টানছেন, গিন্নি গ্রামোফোনে গান শুনতে ব্যস্ত, এদিকে টানা রিক্সা, আটপৌরে বাড়ি, মসজিদ, রাস্তার ত্রিকোণ আলো, পাতালরেল, হাওড়া ব্রিজ, হাতপাখা এসব কিছুর প্রসঙ্গই পোস্টারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর দূর থেকে দেখলে অবিকল করোনা ভাইরাসের আকৃতি।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সঞ্জয় সামন্ত। শিল্পীকে অভিনন্দন।
আজকের শিল্পী সঞ্জয় সামন্ত
