এই অতিমারিতে প্রায় ৫৫ জন রোগীর শরীরে পেসমেকার বসাল কলকাতা মেডিকেল

রোগ কি আর লকডাউন বোঝে!

রেকর্ড গড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল। অতিমারীতে প্রায় ৫৫ জন হার্টের রোগীর হৃদপিণ্ডে পেসমেকার বসিয়ে নতুন জীবন ফিরিয়ে দিল তারা। করোনার কারণে এখন হৃদরোগের চিকিৎসার পরিধি সংকুচিত। বহু হাসপাতাল শুধু কোভিড চিকিৎসার জন্য সংরক্ষিত। ফলে পিছিয়ে গিয়েছে হার্টের বহু অস্ত্রোপচার। ওষুধ দিয়ে কোনওক্রমে ঠেকিয়ে রাখার চেষ্টা চলছে।

কিন্তু রোগ কি আর লকডাউন বোঝে! সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ দিতে হয়েছে অনেককে। এই পরিস্থিতিতে হৃদরোগীদের ভরসার জায়গা হয়ে উঠছে কলকাতা মেডিকেল কলেজ। প্রায় রোজই এখানকার ডাক্তারবাবুরা পেসমেকার বসাচ্ছেন। 

মেডিকেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন মাসে ২৫ জন কোভিড রোগীর শরীরে পেসমেকার বসানো হয়েছে। দেড় মাস ধরে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা শুরু হয়েছে। ৩০ জনের পেসমেকার বসেছে। সব মিলিয়ে ৫৫ জন।

Developed by DXDasia