July 11, 2017 | 12:00 PM

ভারতের সবচেয়ে বড় জিমন্যাসিয়াম

ভারতের সবচেয়ে বড় জিমন্যাসিয়াম তৈরি হচ্ছে মহারাষ্ট্রের থানে শহরে। এই জিমন্যাসিয়ামটি তৈরি করছে টাটা রিয়েল এস্টেটের শাখা টাটা হাউসিং।  তৈরি করা হবে ১.২৫ লক্ষ স্কোয়ার ফুট জায়গা নিয়ে। তার জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ কোটি টাকা। জিমন্যাসিয়াম হবে তিন তলা। এখানে থাকবে টিম রুম, ফিজিওথেরাপি রুম, মিউজিক রুম, জুরি রুম।

থাকবে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা। ছয় ধরনের জিমন্যাস্টিক্স শেখানোর অনুমতি দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জিমন্যাস্টিক্স। এই ছয়টি হল- আর্টিস্টিক জিমন্যাস্টিকস, ট্র্যাম্পোলিনিং জিমন্যাস্টিকস, রিদেমিক জিমন্যাস্টিকস, টাম্বলিং জিমন্যাস্টিকস, এক্রোবেটিক জিমন্যাস্টিকস, অ্যারোবিক জিমন্যাস্টিকস। আন্তর্জাতিক খ্যাত নামা জিমন্যাস্টিকস প্লেয়ার পূজা সার্ভ বলছেন, ‘আমি বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ ভারতের নতুন প্রজন্মের খেলোয়ারদের উৎসাহিত করবে এবং আগামিকালের অলিম্পিকে খেলার জন্য প্রস্তুত করবে।