August 31, 2017 | 12:00 PM

১১ বাঙালির পারফর্ম্যান্সে কুপোকাত অস্ট্রেলিয়া

ক্যাঙ্গারু বধ হল বাঘেদের হাতে। কৃতিত্বে আবার সেই সাকিব। দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নেন তিনি। চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যায় ২৪৪ রানে। ২০ রানে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। সাড়ে তিন দিনেই শেষ হয়ে যায় ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামের এই টেস্ট। দু-ইনিংস মিলিয়ে ৮৯ রান করেন সাকিব। ঝুলিতে দু-ইনিংসে মোট ১০ উইকেটও। স্বাভাবিক ভাবেই ম্যান অব দি ম্যাচ তিনিই।

এই ঐতিহাসিক জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল পালক। উল্লাসে মেতেছেন সে-দেশের ক্রিকেটার থেকে সাধারণ মানুষ, সকলেই। ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের ক্রিকেট টিম হুঙ্কার দিয়ে রেখেছিল, তাদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব স্পিন-অস্ত্রেই। সেই কথা যে নেহাত ফাঁকা বুলি ছিল না, সাকিবের পারফম্যান্সেই প্রমাণ হয়ে গেল তা। 

ম্যাচের স্কোর – 
বাংলাদেশ ২৬০/১০ এবং ২২১/১০
অস্ট্রেলিয়া ২১৭/১০ এবং ২৪৪/১০