
ধর্ষণকাণ্ডে বাবা রাম-রহিমকে কুড়ি বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত। শুক্রবারই দোষী সাব্যস্ত করা হয় তাঁকে। রায় ঘোষণার আগে রাম-রহিম হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা করেন। চোখের জলে নিজেকে ‘সমাজসেবী’ হিসেবে দাবি করেন। অবশ্য তাতে বিচারপতির সিদ্ধান্ত টলেনি। শুক্রবার ভক্তদের তাণ্ডবের পর আজ জেলেই বসানো হয়েছিল বিশেষ এই আদালত। সেখান থেকেই, দুপুর আড়াইটে নাগাদ ঘোষণা করা হল এই সাজা।