July 18, 2017 | 12:00 PM

আর জমা দেওয়া যাবে না বাতিল নোট

যাঁরা যুক্তিগ্রাহ্য কারণে নির্ধারিত সময়ের ভিতর বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দিতে পারেননি, তাঁদের আর একবার সুযোগ দেওয়া উচিত। ৫ জুলাই সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই বার্তা দিয়ে জানতে চেয়েছিল কেন্দ্রের মতামত। কেন্দ্র জানিয়েছে, বাতিল নোট আর জমা নেওয়া সম্ভব নয়, কারণ এর ফলে কালো টাকার বিরুদ্ধে লড়াই ধাক্কা খাবে।

৩১ ডিসেম্বরের মধ্যে বাতিল নোট জমা দেওয়ার কেন্দ্রীয় নির্দেশ থাকা সত্ত্বেও অনেকেই নানা কারণে ওই সময়ের ভিতর নোট জমা করতে পারেননি। নোট জমা দিতে চেয়ে দেশের শীর্ষ আদালতে এরকম বহু আবেদন জমা পড়ে। এর ভিত্তিতেই সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে মতামত জানতে চেয়েছিল। সোমবার কেন্দ্র জানিয়ে দিল, বাতিল নোট আর জমা নেওয়া সম্ভব নয়।