July 27, 2017 | 12:00 PM

রাজ্যসভায় অমিত শাহ ও স্মৃতিকে প্রার্থী করছে বিজেপি

গুজরাট থেকে রাজ্যসভায় অমিত শাহ এবং স্মৃতি ইরানিকে মনোনয়ন দিচ্ছে বিজেপি। সংসদে মোদী-শাহ জুটিকে তুলে ধরতে চায় বিজেপি। 
৮ অগাস্ট রাজ্যসভায় নির্বাচন। তার আগেই এই সপ্তাহেই তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। সূত্রের খবর, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে হারিয়ে দিতেই বিজেপির এই চাল।

যদি নির্বাচিত হন, তাহলে গুজরাটেরর ৪ বারের বিধায়ক অমিত শাহ এই প্রথমবার পা রাখবেন সংসদে। বিজেপির চাণক্য হিসাবে দেখা হয় অমিত শাহকে, ফলে তিনি যদি সংসদে আসেন, তাহলে বিজেপির দাপট যে সংসদে বাড়বে তাতে সন্দেহ নেই।

দলীয় প্রধান হিসাবে অমিত শাহর নিখুঁত পরিকল্পনায় দেশের একাধিক রাজ্যে বিজয় নিশান উড়িয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ থেকে শুরু করে , বিহারের জটিল অঙ্কের রাজনীতিতেো তিনি শেষমেশ পুঁতে দিয়েছেন গেরুয়া ঝণ্ডা। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে অমিত শাহ ক্রমেই দলের আস্থা ভাজন হয়ে উঠেছেন।