ইয়ারুন চিত্রকরের পটচিত্রে মাছেদের বিবাহ অভিযান – দেখুন ভিডিও

রাজ্য সবলা মেলা ২০২০-তে পটশিল্পের পসরা নিয়ে এসেছেন ইয়ারুন ও তাঁর পরিবার

পশ্চিম মেদিনীপুরের পিংলা। পটশিল্পের বর্ধিঞ্চু গ্রাম। সেখান থেকে নিজেদের হাতের তৈরি পটশিল্প এবং হরেকরকম পোশাক নিয়ে এসেছেন ইয়ারুন চিত্রকর এবং তাঁর পরিবার। তাঁর পটশিল্পের বৈচিত্র্যেপ রয়েছে মাছেদের বিবাহ। পুঁটি, বোয়াল, পোনা, ট্যাংরা আরও রকমারি মাছেদের এই অভিযানে ভাগ বসিয়েছে আরও কতক মাছ। তাতে কারোর কারোর রাগও হচ্ছে। সম্পূর্ণ এই বিবাহ যাত্রা গান গেয়ে পরিবেশন করলেন ইয়ারুন চিত্রকর স্বয়ং।

টিম বঙ্গদর্শন পৌঁছে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সবলা মেলায়। এবারের মেলার মাঠ কাঁকুড়্গাছির আচার্য প্রফুল্লচন্দ্র উদ্যান। বঙ্গদর্শনের ক্যামেরায় ধরা পড়ল সেই অপূর্ব দৃশ্য। সঙ্গে রইল ইয়ারুন চিত্রকরের পসরার বিচিত্র ছবিও।

সম্পাদনা ও লেখাঃ সুমন সাধু
ক্যামেরাঃ মৌনী মণ্ডল

Developed by DXDasia