পয়লা বৈশাখে কলকাতাবাসী মেতে উঠবে এক অনন্য উৎসবের আনন্দে

রাতে পেরলেই পয়লা বৈশাখ। ১৪২৪ কে বিদায় জানিয়ে মিষ্টিমুখে নতুন বছরের সূচনার দিন। কিন্তু এইবছর শহরবাসী নতুন বছরে সঙ্গে পালন করবে আরেকটি বিশেষ দিনের। ১৫ এপ্রিল বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিন। শিল্প ইতিহাসে তাঁর জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখার জন্য বিশ্ব শিল্প দিবস হিসাবে পালন করা হয়। এবার এই বিশেষ দিনটি পালন করবে শহরের শিল্পীমহল। যেন নতুন বছরের আনন্দে শিল্পের জয়যাত্রা।

এই দিন বিশ্ব শিল্প দিবসের সূচনা হবে একত্রে পথ চলার মধ্যদিয়ে। এই পথ চলা শুরু হবে শিল্প প্রতিষ্ঠান গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে। এখানে যুক্ত হবেন শহরের নামীদামী সকল শিল্পীরা। এই পদযাত্রার প্রথমে থাকবে ছৌ শিল্পীরা। এছাড়া থাকবে বাংলার বাদ্য ঢাক। নতুন বছর ও শিল্প দিবসে সবুজের বার্তা দিতে থাকবেন বাপী গ্রিন ট্যাক্সি। থাকবে বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরী। এই পদযাত্রা শেষ হবে অ্যাকাডেমি অফ ফাইন আর্ট-এ। শুধুই এই নয়। শিল্পের ভবিষ্যৎ নিয়ে আয়োজন করা হয়েছে এক বিশেষ আলোচনা সভার। অ্যাকাডেমি অফ ফাইন আর্টে এই আলোচনা হবে। এই আলোচনায় উপস্থিত থাকবেন শহরের সকল আর্ট গ্যালারির সদস্য ও দেশ-বিদেশের অনেক শিল্পীরা। চলুন নতুন বছরকে রাঙিয়েদিই শিল্প রঙে। 

Developed by DXDasia