
তৃতীয় ও চতুর্থ দফায় মোট ৩৬ জনের তালিকা ঘোষণা করেছে বিজেপি
বিজেপির প্রার্থী তালিকায় কারা কারা থাকছেন, এ নিয়ে জল্পনা চলছিলোই, ১৪ মার্চ, রবিবার দুপুরে সব জল্পনার অবসান ঘটিয়ে নিউ দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে, তৃতীয় ও চতুর্থ দফায় মোট ৩৬ জনের তালিকা ঘোষণা করেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।
সংসদভবন থেকে বাংলার নির্বাচনে নামানো হয়েছে একাধিক সাংসদকে। টলিপাড়া থেকেও সম্প্রতি একঝাঁক তারকা যোগ দিয়েছেন পদ্মশিবিরে। তাঁদের মধ্যে প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন অনেকেই। এখানে রইল তৃতীয় ও চতুর্থ দফায় বিজেপি-র উল্লেখযোগ্য প্রার্থীদের তালিকা—
সোনারপুর দক্ষিণে অঞ্জনা বসু।
হাওড়া দক্ষিণে রন্তিদেব সেনগুপ্ত।
চণ্ডীতলায় যশ দাশগুপ্ত।
বেহালা পূর্বে পায়েল সরকার।
কসবায় ইন্দ্রনীল খাঁ ।
শ্যামপুরে তনুশ্রী চক্রবর্তী ।
চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়।
আলিপুরদুয়ারে অশোক লাহিড়ি ।
ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়।
সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
তারকেশ্বরে স্বপন দাশগুপ্ত।
দিনহাটায় নিশীথ প্রামাণিক।
টালিগঞ্জে বাবুল সুপ্রিয়।
হাওড়া দক্ষিণে রন্তিদেব সেনগুপ্ত।
জয়নগরে রবিন সর্দার।
কোচবিহার উত্তরে সুকুমার রায়।
যাদবপুরে রিঙ্কু নস্কর।
খানাকুলে সুশান্ত ঘোষ।
উলুবেড়িয়ে উত্তরে চিরণ বেরা।
হরিপালে সমীরণ মিত্র।
ধনেখালিতে তুষার মজুমদার।
ডায়মন্ড হারবারে দীপক হালদার।
পুরশুড়ায় বিমান ঘোষ।
জঙ্গিপাড়ায় দেবজিৎ সরকার।
সাতগাছিয়ায় চন্দন পাল দাস।
