
আইএসএফ–এর প্রার্থী শিমুল সোরেনের হয়ে প্রচারে এসেছিলেন আব্বাস
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইমাম ভাতা চালু করার পর তা নিয়ে কম বিতর্ক হয়নি।এ নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের আঙুল উঠেছে। তারপর চালু করা হয় পুরোহির ভাতাও। এবার হরিপালে আইএসএফ–এর প্রার্থী শিমুল সোরেনের হয়ে প্রচারে এসে এই নিয়ে তোপ দাগেন আইএসএফ প্রধান পিরজাদা আব্বাস সিদ্দিকি।
হরিপালে তৃণমূলের প্রার্থী বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না। বেচারাম এবার সিঙ্গুর আসনে লড়ছেন। হরিপালের জনসভা থেকে সিদ্দিকি বললেন, ‘ইমাম ভাতা চাই না। চাই সকলের জন্য কাজ, শিক্ষা, বাসস্থান আর চিকিৎসা।’
বেচারামকে কটাক্ষ করে আব্বাস আরও বলেন, ‘একা লুটে লুটে হয়নি।এ বার স্ত্রীকেও নামিয়েছেন।নেতার ছেলেই শুধু নেতা হবেন আর বাকিরা লাঙ্গল ঠেলবেন, এই রীতি পরিবর্তন করতে হবে।’
