
কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা জুড়ে বিলি করছিলেন সঙ্কল্প পত্র
বুথ স্লিপের সঙ্গে বিলি করছিলেন বিজেপির নির্বাচনী ইস্তেহার। নির্বাচন কমিশনের কাছে হাতেনাতে ধরা পড়লেন ঝাড়গ্রামের বুথ লেভেল অফিসার।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা জুড়ে বিলি করছিলেন বিজেপির সঙ্কল্প পত্র। খবর যায় কমিশনে। শুক্রবারও ঝাড়গ্রামের বেশকিছু এলাকায় বুথ স্লিপের সঙ্গে বিলি করা হয় নির্বাচনী ইস্তেহার। এরপর কমিশনের অফিসাররা হাতেনাতে পাকড়াও করেন ওই বুথ লেভেল অফিসারকে।
কয়েকদিন আগেই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় শতপথি টাকা বিলি করে ভোট কিনছিলেন বলে অভিযোগ উঠেছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় এনিয়ে তোপ দেগেছিলেন।
