
মেদিনীপুরের তৃণমূল প্রার্থী তিনি
শনিবার প্রথম দফার নির্বাচনে ভোট হচ্ছে ৩০ আসনে। এর মধ্যে রয়েছে মেদিনীপুর কেন্দ্রও। তাই সকাল থেকেই ভোটের ময়দানে নেমে পড়লেন মেদিনীপুরের তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়া। এই কেন্দ্রের ভোট মোটামুটি শান্তিপূর্ণ। সেখানেই ভোট প্রক্রিয়ায় নজর রাখতে সকালে বেরিয়ে পড়েন জুন।
প্রথমে মন্দিরে পুজো দেন। তারপর গুড়গুড়িতলার ভোট কেন্দ্রে যান জুন মালিয়া। সেখানে খতিয়ে দেখেন নিরাপত্তা পরিস্থিতি। জুনকে বহিরাগত প্রার্থী বলে তোপ দেগেছিল বিজেপি। জুন বলেছিলেন, তাঁর সঙ্গে মেদিনীপুরের যোগ অনেক দিনের। মহিষাদল রাজবাড়ির মেয়ে তিনি। সেই কারণেই তাঁকে মেদিনীপুরে বহিরাগত প্রার্থী বলার মানে হয় না। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি যান মাতালডাঙার বুথেও।
