
২০১৪ সালে ‘চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড’ পুরস্কার লাভ করেছেন
ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি নার্সিং সার্ভিসের প্রধান হলেন মেজর জেনারেল সোনালি ঘোষাল। এই বঙ্গতনয়া প্রায় চার দশক ধরে সেনাবাহিনীর নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
সেনার নার্সিং বাহিনীতে ১৯৮১ সালে যোগ দেন তিনি। মুম্বইয়ের ইন্ডিয়ান নেভাল হসপিটাল শিপ অশ্বিনী, স্কুল অব নার্সিং-এ পড়াশোনা করেন। সুনাম অর্জন করেছেন দিল্লি ক্যান্টনমেন্ট আর্মি হাসপাতাল, রিসার্চ ও রেফ্যারেলের প্রিন্সিপাল মেট্রন হিসেবে। অপারেশন ব্লু স্টার এবং অপারেশন সদ্ভাবনার সময় ঘায়েল সৈনিকদের শুশ্রুষা করেন।
২০১৪ সালে তাঁকে প্রদান করা হয় ‘চিফ অফ আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড’ পুরস্কার। মিলিটারি নার্সিং সার্ভিসের প্রধান পদ থেকে মেজর জেনারেল জয়েস গ্ল্যাডিস রোচ অব্যহতি নিলে বৃহস্পতিবার অতিরিক্ত ডিরেক্টর জেনারেলের দায়িত্ব লাভ করলেন সোনালি।

