ভারতীয় সেনাবাহিনীর ২০ হাজার কোটি টাকা বাঁচিয়ে নজির বাঙালি বিজ্ঞানীর

মার্কিনি প্রযুক্তিকে টেক্কা দেশীয় প্রযুক্তি দিয়েই

এতদিন ভারতীয় সেনাবাহিনীর জন্য বুলেটপ্রুফ জ্যাকেট আসত আমেরিকা থেকে। এক-একটি জ্যাকেটের ওজন আঠারো থেকে কুড়ি কেজি। ভারতীয় মুদ্রায় দাম দেড় লক্ষ টাকা। সেনাদের নিরাপত্তার স্বার্থে এতদিন এই বিপুল খরচ করতেই হত। কিন্তু সেই খরচকেই এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিয়েছিলেন বাঙালি বিজ্ঞানী অধ্যাপক শান্তনু ভৌমিক। তিনি দেশেই তৈরি করেছেন নতুন ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট। ওজন মাত্র দেড় কেজি। আগের জ্যাকেটের তুলনায় সাত-আট গুণ কম। হালকা জ্যাকেট পরে চলাফেরা করাও সহজ।

সবচাইতে বড়ো কথা, দেশেই তৈরি নতুন এক-একটা জ্যাকেটের দাম পড়ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা। অর্থাৎ, প্রতিবছর সেনাবাহিনীর কুড়ি হাজার কোটি টাকা বাঁচিয়ে দিয়েছেন কোয়েম্বাটোরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর প্রধান শান্তনু ভৌমিক। মাত্র দেড় কেজি ওজনের এই জ্যাকেট বুলেট থেকে সেনাদের রক্ষা করতে সক্ষম। ভিতরে কার্বন ফাইবার থাকায় তীব্র তাপমাত্রাতেও এটিকে পড়া যাবে। 

Developed by DXDasia