ঋতঙ্কর মজুমদারের ফটো-সিরিজ

কটা গ্যালারি। সাদা দেওয়ালে সারি সারি ফটোফ্রেম। মানুষ আসছে, যাচ্ছে। গ্যালারির এই দৃশ্যই খুব চেনা। কিন্তু গ্যালারি যখন শূন্য, তখন বদলে যায় গ্যালারির চরিত্র। চিরাচরিত আবহ ভেঙে গ্যালারি তখন একা। কথা বলে নিজের সঙ্গে। সাদা দেওয়ালগুলোর দিকে তাকালে মনে হয় নিঃশব্দে কত কথা বলাবলি হচ্ছে। সেও এক বিচিত্র জিনিস। ভরা গ্যালারি আর ফাঁকা গ্যালারির মাঝে পড়ে থাকে একটা চোখ। সেই চোখ দিয়েই তোলা হয়েছে শূন্য গ্যালারির ছবি। সেজে ওঠার ঠিক আগের মুহূর্তে গ্যালারি আসলে কেমন, তাই-ই উঠে এসেছে ঋতঙ্কর মজুমদারের ফটোগ্রাফিতে। নিচে রইল তারই কিছু নমুনা।

(১)

(২)

(৩)

 

(৪)

(৫)

(৬)

______ 
ফটোগ্রাফি: ঋতঙ্কর মজুমদার | কিউরেশন: সুমন সাধু

Developed by DXDasia