বাক্স-পুঁটলি নিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো আসলে একা – ঘরে ফেরার ছবি আঁকলেন রবীন রায়

ঘরে ফেরা ২ – শিল্পী রবীন রায়

সারাদিন কাটছে বাড়িতে। চারপাশ থেকে ভেসে আসছে হাজার হাজার মানুষের কলরব। যারা হাঁটছেন, সেই পরিযায়ী শ্রমিকদের আসলে কোনো তাড়া নেই। কারণ তাঁরা জানেন, যতদূর চোখ যায় শুধু অন্ধকারের সমুদ্র। মাঝে মাঝে কেউ গা ধুইয়ে পরিষ্কার করে দেয়, কেউ খাবার পৌঁছে দেয়, কেউ জিজ্ঞাসা করে, আর কত হাঁটবে? উত্তর আসলে নেই। শিল্পীদের চোখেও তখন হেঁটে যাওয়া। তাই বারবার তাঁরা ছুঁয়ে ছুঁয়ে দেখতে চান দেশের ক্ষতস্থান। কারা হাঁটে আর কাদের জন্য হাঁটে! দিল্লি থেকে প্রায় ৫০,০০০ পরিযায়ী শ্রমিক হাঁটছেন বাড়ি ফিরবেন বলে। কারণ তাঁরাও ভালো থাকতে চান, পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এই করোনা ভাইরাসের থেকেও তাঁদের কাছে চিন্তার খাবেন কী? সবাই ভালো আছে তো? এসব মিটে গেলে কীভাবে চলবে? আজ এই যন্ত্রণার ছবি আঁকলেন রবীন রায়।

লকডাউনে নিজের স্টুডিও এবং কাজ নিয়ে কথা বলছেন চিত্রশিল্পী রবীন রায় 

রবীন রায় বর্তমান প্রজন্মের একজন গুরুত্বপূর্ণ শিল্পী। চিত্রকলার পাশাপাশি ইন্সটলেশন আর্টেও তিনি সমান পারদর্শী। নিচে রইল তাঁর আঁকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ছবি।

১ 

২

৩

৪

৫

৬

চিত্রশিল্পী- রবীন রায়

Developed by DXDasia