লিংকে ক্লিক করে দেখুন ভিডিও
বিশ্বের নানা প্রান্তে থাবা বসিয়েছে করোনা মহামারি। মানুষের শরীরে এই ভাইরাস কীভাবে আক্রমণ করে, তার প্রভাব কী কী – এগুলি সম্পর্কে আমরা সবাই কমবেশি সচেতন। লকডাউন এবং জীবাণু সংক্রমণের আতঙ্ক কীভাবে মনের ওপর চাপ ফেলে তা নিয়েও গবেষণা চলছে। বিচ্ছিন্নতা এবং সামাজিক দূরত্বও ক্ষতিকর প্রভাব আনে মনের স্বাস্থ্যে। অনিশ্চয়তার বোধ থেকে আসে উদ্বিগ্নতা, অজানার প্রতি ভয় এবং মানসিক চাপ। এখন সারা বিশ্বে যে কোনো বয়সের মানুষকেই এগুলোর সম্মুখীন হতে হয়। লকডাউনের মধ্যে অভিভাবকরা অর্থপূর্ণ কথাবার্তা এবং কাজকর্মের মাধ্যমে সন্তানের মনে নিরাপত্তাবোধ জাগাতে পারেন। লিংকে ক্লিক করে মনোবিদ ডাঃ জয় রঞ্জন রামের থেকে শুনে নিন তারই পরামর্শ।
ভিডিও সৌজন্যে – Get Bengal
