রাজ্যের মন্ত্রীসভায় ১৭ জন নতুন মুখ, দেখুন তালিকা

করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর অনুষ্ঠান হয় রাজভবনে

জয়ের ‘হ্যাটট্রিক’-এর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা পৌনে এগারোটার পর ৪৩ জন মন্ত্রীকে নিয়ে অনুষ্ঠিত হল তৃতীয় মমতা মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কারণে অনাড়ম্বর অনুষ্ঠান হয় রাজভবনে। উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ নেন পূর্ণমন্ত্রীরা। ভার্চুয়ালি শপথগ্রহণ করেন ড: অমিত মিত্র, ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। এরপর একসঙ্গে শপথ নেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা। সব শেষে একসঙ্গে শপথ নেন প্রতিমন্ত্রীরা। কোভিড বিধি মেনে অনুষ্ঠান, তাই আলাদা করে নয়, এক সঙ্গেই শপথ নেন মন্ত্রীরা। অনুষ্ঠান শেষ হয় ৬ মিনিটে।

কাদের মন্ত্রীসভায় জায়গা দেবেন তৃণমূল নেত্রী? পুরোনো মুখই কি থাকবে নাকি নতুন মুখ জায়গা পাবে? তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। তবে সব জল্পনার ইতি ঘটিয়ে ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দেন মমতা। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পেয়েছেন স্বাধীন দফতর। পুরনো মন্ত্রীরা সঙ্গেই এ বার মন্ত্রীসভায় রয়েছে ১৭ জন নতুন মুখ। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। মন্ত্রীত্ব পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রীত্ব পেলেন।

এবারের মন্ত্রীসভায় নতুন মুখঃ

বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

তৃতীয় মমতা মন্ত্রীসভার সম্পূর্ণ তালিকাঃ

জানা যাচ্ছে, করোনা পরিস্থিতি মাথায় রেখেই যুদ্ধকালীন পরিস্থিতিতে দফতর বুঝিয়ে দেওয়া হবে মন্ত্রীদের। নব নির্বাচিত মন্ত্রীদের মমতা বন্দ্যো‌পাধ্যায় আগেই বলেছেন, করোনাকে অগ্রাধিকার দিতে হবে, বিনম্র হয়ে মানুষের জন্য কাজ করতে হবে।

Developed by DXDasia