
জেনে নিন কোভিড পরিস্থিতিতে কী কী খোলা আর কী বন্ধ থাকবে
আজ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, তাঁর প্রথম দায়িত্ব রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। বেশ কিছু বড়োসড়ো নিয়ম তিনি ঘোষণা করেন এদিন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে একাধিক বিষয় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী।
★কোভিড পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণাঃ
১) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার।
২) সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
৩) মেট্রো-সহ রাজ্যের সমস্ত সরকারি পরিবহণ ৫০ শতাংশ চালু থাকবে।
৪) বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন।
৫) বিমানে যাতায়াত করতে গেলে কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক।
৬)সরকারি ও বেসরকারি দফতরে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করতে হবে।
৭) গয়নার দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত।
৮) জরুরি ভিত্তিতে বাইরে থেকে এলে ১৪ দিন তাকে কোয়ারিন্টিনে থাকতে হবে।
৯) ৫০ জনের বেশি জমায়েত নয়, তার জন্যও সরকারি অনুমতি নিতে হবে।
