মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় নীরব বাংলার দুই ‘দাদা’

এখনও প্রতিক্রিয়া মেলেনি সৌরভ গঙ্গোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর তরফে

বছরের শুরুতেই হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁকে দেখে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন, “সৌরভের এই ঘটনাটা না ঘটলে তো জানতেই পারতাম না! ভাবতেই পারছি না, এইটুকু বাচ্চা ছেলে! ওর এরকম হবে!” কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে গুরুতর চোট নিয়ে যখন হাসপাতালে, প্রতিক্রিয়া মেলেনি ‘দাদা’র কাছ থেকে।

অন্যদিকে, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ, বাংলার আর এক ‘দাদা’ মিঠুন চক্রবর্তীর কাছ থেকেও পাওয়া যায়নি প্রতিক্রিয়া। অথচ, একসময় একই মঞ্চে দিদির সঙ্গে একই সুরে সুর মেলাতেন তিনিই।

তাই, অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক ভাবমূর্তি বদলের সঙ্গে সঙ্গে ব্যক্তি-সৌজন্যতাও কী এবার অস্তাচলে বাংলার দুই দাদার?    

Developed by DXDasia