আগামী ৬ মার্চ রাজপথে নামছে সংযুক্ত মোর্চা
গত রোববার ব্রিগেডে ছক্কা হাঁকিয়েছিল বাম-কংগ্রেস-ভাইজান জোট। বাম সূত্রের খবর, এবার ৬ মার্চ মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। এই ডাক মূলত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশজুড়ে কর্মসংস্থানের দাবিতে। ৬ তারিখ এই মিছিল শুরু হবে কলকাতার এন্টালি থেকে মহাজাতি সদন অবধি।
জানা যাচ্ছে, মিছিলে উপস্থিত থাকবেন বামফ্রট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকিও থাকতে পারেন। মিছিলে অংশগ্রহণ করার জন্য রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে।