শীতের আমেজে মহাসমারোহে শুরু হল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৪

অনুষ্ঠান উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার অন্যতম বড়ো উৎসব ক্রিসমাস, এ কথাকে প্রাধান্য দিয়েই ২০১১ সাল থেকে শুরু হয়েছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এ বছর তার ১৪তম সংস্করণ। যা ১৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হল পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের আয়োজক পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর।

১৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হল পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে অনুষ্ঠানে রিমোটের মাধ্যমে বো-ব্যারাকে ক্রিসমাসের আলোকসজ্জা ও দার্জিলিং মেলো টি ফেস্ট-এরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সহযোগিতায় কলকাতা পৌর কর্পোরেশন, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং দ্য পার্ক। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ইন্দ্রনীল সেন, সাংসদ ডেরেক ও'ব্রায়েন, আর্চ বিশপ অফ ক্যালকাটা রেভারেন্ড টমাস ডিসুজা, চার্চ অফ নর্থ ইন্ডিয়ার কলকাতার বিশপ আরটি. রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং, পৌর মহাধ্যক্ষ ধবল জৈন,  পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব ও পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী, নগরপাল মনোজ কুমার ভার্মা, মহা নির্দেশক ও মহা আরক্ষা পরিদর্শক রাজীব কুমার।

অনুষ্ঠানে রিমোটের মাধ্যমে বো-ব্যারাকে ক্রিসমাসের আলোকসজ্জা ও দার্জিলিং মেলো টি ফেস্ট-এরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ক্রিসমাস ফেস্টিভ্যাল চলবে ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর।
 

Post Tags
Developed by DXDasia