রোহিত ও ইমাম : লন্ডনের নিউহ্যামের প্রশাসনিক পদের শীর্ষে কলকাতার দুই তরুণ

বাংলার জন্য ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেন ওঁরা

ন্ডন বরো অফ নিউহ্যাম, বিশ্বব্যাপী বাঙালি প্রবাসী তথা সমগ্র বাংলার জন্য এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত! নেপথ্যে কলকাতার দুই তরুণ, রোহিত দাশগুপ্ত এবং ইমাম হক। প্রথম বাঙালি-ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিউহ্যাম বরোর চেয়ারম্যান ও ‘প্রথম নাগরিক’ নির্বাচিত হয়েছেন রোহিত। সেই সঙ্গে, ভাইস-চেয়ার পদে ফের নির্বচিত হয়েছেন ইমাম। গত ২২ মে কাউন্সিলের বার্ষিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে দুজনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

প্রথম বাঙালি-ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে নিউহ্যাম বরোর চেয়ারম্যান ও ‘প্রথম নাগরিক’ নির্বাচিত হয়েছেন রোহিত। সেই সঙ্গে, ভাইস-চেয়ার পদে ফের নির্বচিত হয়েছেন ইমাম। গত ২২ মে কাউন্সিলের বার্ষিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে দুজনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।

দক্ষিণ কলকাতার অলিগলি থেকে শুরু হয়েছিল রোহিতের গল্প, যা এখন পূর্ব লন্ডনের নাগরিক কার্যালয়ে গিয়ে পৌঁছেছে। রোহিতের পড়াশোনা কলকাতার সেন্ট জেমস স্কুল ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্য স্নাতক হবার পর, স্নাতকোত্তর পড়তে লন্ডনে গিয়েছিলেন তিনি। এখন লন্ডন স্কুল অব ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করেন। তিনি এলজিবিটিকিউ+ অধিকার কর্মী। ২০১৮ ও ২০২২-এ লেবার পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে লন্ডন বরো অব নিউহ্যামের ক্যানিং টাউন সাউথ ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছিলেন রোহিত। পাশাপাশি নিউহ্যাম বরোর ডেপুটি চেয়ার পদে ফের নির্বাচিত হয়েছেন কলকাতার আর এক ছেলে ইমাম হক।

নির্বাচিত হওয়ার পর রোহিত তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, “খুবই আবেগপ্রবণ হয়ে পড়ছি। বহু বছর আগে একজন ক্যুইয়ার অভিবাসী তরুণ নিউহ্যামকে নিজের আস্তানা করে নিয়েছিল। কখনও ভাবতে পারিনি যে একদিন এই সুন্দর, বৈচিত্র্যময় বরোর চেয়ারম্যান এবং প্রথম নাগরিক হব। অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রতিশ্রুতি দিচ্ছি মর্যাদা, ন্যায্যতা এবং শ্রদ্ধার সঙ্গে আমার যাবতীয় কর্তব্য পালন করবো। ভাইস চেয়ারম্যান পদে আমার প্রিয় বন্ধু এবং সহকর্মী, কলকাতার ইমাম হককে পেয়ে আমি আরও খুশি। এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক রাত। আমাকে মনোনীত করার জন্য এবং বিভিন্ন দলের সমর্থনের জন্য আমার লেবার দলের সহকর্মীদের ধন্যবাদ। তোমাদের আজীবন মনে রাখবো। এই কঠিন সময়ে আমার উপর আস্থা রেখেছেন যাঁরা, তাঁদের সমর্থন আমি বৃথা যেতে দেব না। আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”
 

Post Tags
Developed by DXDasia