ইসরোর চন্দ্রাভিযানে এবার সামিল হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক

সফট ল্যান্ডিয়ের জন্য ল্যান্ডার এবং রোভারের মডেল তৈরি করছেন তাঁরা

ভারতের চন্দ্রাভিযানের ইতিহাসে এবার যুক্ত হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। মহাকাশ অভিযানে ইসরোকে সহায়তা করছেন এই বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক।

আগের চন্দ্রাভিযানে বিক্রম ল্যান্ডারের অবতরণ করার কথা ছিল চাঁদের দক্ষিণ মেরুতে। কিন্তু তার আগেই বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার চন্দ্রপৃষ্ঠ বা অন্যান্য গ্রহে সফট ল্যান্ডিং করার জন্য ল্যান্ডার এবং রোভারের মডেল গড়ে তুলবেন যাদবপুরের গবেষকরা। এই লক্ষ্য নিয়ে ইসরোর সঙ্গে জোট বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

যাদবপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক সায়ন চট্টোপাধ্যায় এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অমিতাভ গুপ্ত ইসরোর এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। চাঁদ ছাড়াও অন্যান্য গ্রহে অবতরণের জন্য তাঁদের বানানো মডেলই ব্যবহার করা হবে। মডেলের বাস্তবায়ন করবেন ইসরোর ইঞ্জিনিয়ারেরা। 
 

Developed by DXDasia