পিডিএফ/ডিজিটাল মাধ্যমের কারণে ছাপা বই কি আজ কোণঠাসা? – দেখুন ভিডিও

৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে সরাসরি

কেউ বলছেন ছাপা বই পড়তে পড়তে বইয়ের সঙ্গে পাঠকের যে আদর হয়, তা পিডিএফ পড়ে পাওয়া যাবে না। আবার কারোর মতে, এত এত বই ছাপার ফলে প্রচুর গাছ কাটা পড়ছে। এমনটাও না যে সারাবছর ধরে খুব ভালো ভালো বই বেরোচ্ছে, সেক্ষেত্রে এত বই ছাপা একেবারেই সমর্থনযোগ্য নয়। কলকাতা বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের একটি সমীক্ষা থেকে জানানো হচ্ছে, প্রত্যেক বছর বইমেলায় পাঠকদের সংখ্যা বাড়ছে। এমনকি রেকর্ড সংখ্যক বই বিক্রির পরিমাণও বাড়ছে। তাহলে পিডিএফ/ছাপার বিতর্কের আবহে কোন কোন জিনিস কাজ করছে? বইমেলা ঘুরে দেখল বঙ্গদর্শন। কী বলছেন লেখক এবং প্রকাশকরা? ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় তাঁরা প্রত্যেকেই নিজেদের মতামত জানালেন। দেখুন ভিডিও।

Developed by DXDasia