
এটি পুরোপুরি চালু হলে ১ লক্ষেরও বেশি পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব
বাংলার মুকুটে আবার নতুন পালক। দেশের সবথেকে বড়ো ভাসমান সৌরশক্তি কেন্দ্র গড়ে উঠতে চলেছে মুর্শিদাবাদে।
পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রীসভা সাগরদিঘিতে এই বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে অনুমোদন দিয়েছে। দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে এটি, যা সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে তৈরি হবে। ৫ মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২২ কোটি টাকা ব্যয় হবে। এটি সম্পূর্ণভাবে কাজ শুরু করলে ১ লক্ষেরও বেশি পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। আগে তিরুপতির কাছে চিত্তুরে ৪ মেগাওয়াট ক্ষমতার এমন বিদুৎকেন্দ্র তৈরি হয়েছিল।
সৌরশক্তির উৎপাদন বাড়ালে পরিবেশ দূষণ অনেকটাই কমবে। তাই পৃথিবীর অনেক দেশই এখন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে জোর দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারও সৌরশক্তির ব্যবহার বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে।
(ছবি – প্রতীকী)

