January 28, 2025 | 5:48 AM

শহরে প্রথমবার বিষ্ণু দে-কে উপহার দেওয়া যামিনী রায়ের ছবির প্রদর্শনী

কথা বললেন লেখক ও দেবভাষার যুগ্ম কর্ণধার সৌরভ দে

স্থবিরের স্থিতি চাও, স্বভাবজঙ্গম,
আত্মঘাতী স্থাবরের আশা!
ঋতুচক্রে চংক্রমণ, নীল শূন্যে ভাসা
ছেড়ে চাও শান্তি, বিহঙ্গম!
মিলাক সে আশা! 

‘যামিনী রায়ের একটি ছবি’ শীর্ষক কবিতায় লিখেছিলেন কবি বিষ্ণু দে। কবি আর চিত্রকরের বন্ধুত্বের কথা জানে আপামর বাঙালি। কিন্তু যামিনী রায়-এর অসামান্য কিছু ছবি আজীবন বুকে আগলে রেখেছিলেন যে বিষ্ণু দে ও তাঁর পরিবার, তার কথা জানে কজন! শিল্প আর সাহিত্যের সংযোগ যেন দুই হৃদয়ের সংযোগ। দেবভাষার আয়োজন ‘আ মাস্টারস গিফট টু আ মাস্টার’ (A Master’s gift to a Master)- কবি ও ছবি যেন কথা বলছে। বঙ্গদর্শন.কম-এর সঙ্গে এ-বিষয়ে বিস্তারিত কথা বললেন লেখক ও দেবভাষার যুগ্ম কর্ণধার সৌরভ দে।

______ 
প্রতিবেদন ও সম্পাদনা : সুমন সাধু

Developed by DXDasia