দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ
দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। একাধিক রাজ্যে ফের বাড়ছে করোনা সংক্রমণ। করোনার বাড়বাড়ন্তের এই আবহে এবার কোভিড-ভ্যাকসিন নেওয়ার বয়সসীমা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। মঙ্গলবার এই নির্দেশ ঘোষণার পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর বলেন, “আমরা অনুরোধ করছি যোগ্য ব্যক্তিরা অবিলম্বে নিজেদের এই টিকা নেওয়ার জন্য রেজিস্টার করান এবং অবশ্যই টিকা গ্রহণ করুন।”
এর আগে ষাটোর্ধ্ব এবং ৪৫ বছরের উপরে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরাই করোনা টিকার নেওয়ার জন্য অগ্রাধিকার পেতেন। কেন্দ্রের অনুমান অনুযায়ী, প্রায় ২৭ কোটি মানুষের কো-মর্বিডিটি রয়েছে। হৃদজনিত সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এইডস এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা কম নয়। দেশে করোনা রুখতে তাই ৪৫ বছরের বেশি বয়সীরাও এবার টিকা নিতে পারবেন। এপ্রিলের ১ তারিখ থেকে টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্র।