অ্যাম্বুলেন্স, বেড, অক্সিজেন : সুদীপ রাহার উদ্যোগে চালু হল ‘কোভিড হেল্প ডেস্ক’

গত রোববারই এই ওয়েবসাইট চালু হয়ে গেছে

কার্যত লকডাউন চলছে। এমতাবস্থায় অসংখ্য সাধারণ মানুষ এগিয়ে এসে সামনের সারি থেকে কাজ করছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগ রাজ্যের সর্বত্র সেফ হোম, আইসোলেশন হোম, অক্সিজেন সরবরাহ-এর মতো নানারকম পদক্ষেপ নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছেন, তাঁর প্রথম দায়িত্ব কোভিড মোকাবিলা করা। এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রীর যোগ্য উত্তরসূরিরাও।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহার উদ্যোগে এবার তৈরি হল কোভিড হেল্প ডেস্ক (Covid Help Desk) ওয়েবসাইটের যাত্রা। গত রোববারই এই ওয়েবসাইট চালু হয়ে গেছে। এখানে থাকছে অক্সিজেন, সেফ হোম, কোভিড আক্রান্তদের জন্য খাবার সরবরাহকারীদের যোগাযোগ নম্বর, অ্যাম্বুলেন্স, লাইভ হাসপাতাল বেড এভেলেবিলিটি, টেলিমেডিসিন-সহ কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য।

ওয়েবসাইট লিংকঃ

www.wbcovidhelpdesk.com

বঙ্গদর্শনকে সুদীপ রাহা জানিয়েছেন, “করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। দল, মত, রাজনীতির বেড়াজাল ভেদ করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। এই ওয়েবসাইট মানুষকে অনেকটাই স্বস্তি দেবে আশা রাখি। কোভিড হেল্প ডেস্কের সহযোদ্ধারা যেভাবে পরিশ্রম করছে, তাঁদের কুর্নিশ জানাই। আমরা সবাই মিলে এই লড়াইটা জিতব। বাংলাকে জেতাবো।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সূচিত হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প এখন দেশের মডেল হয়ে দাঁড়িয়েছে। সূত্র বলছে, রাজ্যের প্রায় ৮ কোটি মানুষই এখন এই প্রকল্পের আওতাভুক্ত। কোভিড হেল্প ডেস্ক ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্যসাথী প্রকল্প সংক্রান্ত অভিযোগও সরাসরি জানাতে পারা যাবে সরকারের কাছে।

Developed by DXDasia