থাকছে বিশেষ আকর্ষণ
পুজোর কেনাকাটা মানেই কি ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগান, নামীদামী শপিং মল-এ সাজসজ্জার সরঞ্জাম কেনা? আক্ষরিক অর্থে হয়তো তা-ই। কিন্তু, পুজোর কেনাকাটার ভিড় এবার বইপাড়াতেও, সঙ্গে দেদার ছাড়।
বাঙালির পুজোর কেনাকাটার তালিকায় এবছর থাকছে বইও। কারণ, দশ দিন ধরে চলবে, নাম তাই ‘দশের বইমেলা’। আবার দশের জন্য, বইপ্রেমী সবার জন্য মেলা, সে দিক থেকেও সার্থকনামা। কলেজ স্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ারের এক তলায় দেজ পাবলিশিং-এর বইবাজার দারুণ জমেছিল অগাস্টে, সেখানেই এবার কলকাতার একগুচ্ছ প্রকাশনীর বই নিয়ে বইমেলা শুরু হল দে’জ-এর উদ্যোগে। থাকছে বাংলাদেশের বইও।
বইমেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শঙ্খ ঘোষ ও বুদ্ধদেব গুহকে নিয়ে প্রদর্শনী। থাকছে পাণ্ডুলিপি, চিঠিপত্র, বই, ছবি। থাকবে ২৫-৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও।