স্থানীয়দের নিরাপত্তায় সিসিটিভির আওতায় তপসিয়া-তিনজলা

পুলিশের কাজে সহায়তা করছেন এলাকাবাসী

স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তপসিয়া, তিনজলা এলাকা জুড়ে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাওয়াই চটি, রট আয়রনের ফার্নিচার, লোহার কাস্টিং, লেড মেশিন, চশমা, কাঁসার বাসনপত্রের পালিশ, সোফা, মোটরবাইক ও গাড়ির যন্ত্রাংশের ছোটোবড়ো কারখানা। জায়গাটা ঘিঞ্জি এবং জনবহুল। গত বেশ কিছু দিন ধরে মাঝেমাঝেই এখান থেকে মোটরবাইক এবং অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ পেয়েছে পুলিশ। তাই শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের পাশাপাশি বাজার কমিটি এবং এলাকাবাসীও নজরদারির এই কাজে সহায়তা করছেন। তপসিয়া-তিনজলা সিটিজেন্স ফোরাম এবং তপসিয়া-তিনজলা ব্যবসায়ী সমিতি যৌথভাবে বসিয়েছে মোটামুটি ৩৫টার মতো ক্যামেরা। আরও প্রায় ১০টার মতো সিসিটিভি ক্যামেরা বসবে বলে জানা গেছে। 
 

Post Tags
Developed by DXDasia