দক্ষিণ কলকাতার এই ক্যাফে আপনাদের ডাকছে
দক্ষিণ কলকাতা, এক সাজানো শহরতলি, ভিড়ভাট্টা আর রঙের মাঝে অদ্ভুত দিনের চলাচল। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ব্যস্ততা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেছে মানুষ। মাঝেমধ্যে বিরতি। প্রিয় মানুষের সঙ্গে একটু ফুরসৎ অথবা একাকী বিশ্রাম, নিজেকে সময় দেওয়া। আশ্রয় বলতে কোনও ক্যাফে অথবা রেস্তোরাঁ। এক কাপ কফি, কিছু স্ন্যাক্স, হালকা গান আর বই থাকলে এর চেয়ে ভালো সময় কাটানোর উপায় আর কীই বা হতে পারে! দক্ষিণ কলকাতাবাসী হাতের উল্টোপিঠের মতো চেনেন দেশপ্রিয়পার্ক। তার অলিগলি, ছায়া থেকে রোদ্দুর পর্যন্ত হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন ক্যাফে বি-সিক্সটি। প্রিয়া সিনেমা হলের গায়ের গলিতে ডান হাতের চতুর্থ বাড়ি। ৪ এ/১, মতিলাল নেহেরু রোড। রাস্তার কোণে হলুদ বাড়ির দোতলায়। বেলা বারোটা থেকে রাত ন’টা পর্যন্ত জেগে থাকে এই ক্যাফে।

যোগাযোগ ব্যবস্থায় এই ঠিকানা তুলনাহীন। ৩ মিনিটের দূরত্বে কালীঘাট মেট্রো, ৫ মিনিটে গড়িয়াহাট, ৭ মিনিটে রবীন্দ্র সরোবর লেক এবং ১০ পা গেলেই প্রিয়া সিনেমা হল। গাড়িতে এলে নিচের রাস্তায় পে’ড পার্কিং-এর ব্যবস্থা।
আরও পড়ুন
একশোর বেশি ধরনের চা আর বই-তরণীর ঠেক
ক্যাফে বি-সিক্সটি, আপনার কলকাতায় সময় কাটানোর এক রুচিশীল ঠিকানা। আর পাঁচটি ক্যাফের মতো কেবল খাওয়া-দাওয়াই সব নয় এই আস্তানায়। দেশপ্রিয় পার্ক লাগোয়া এই সুন্দর ক্যাফেতে আপনি পাবেন শান্ত ও স্নিগ্ধ সময় কাটাবার সমস্তরকম ইন্ধন। সুস্বাদু খাবার, আন্তরিক পরিবেশ, মৃদু শব্দে গান ছাড়াও এখানে রয়েছে একটি মিনি বুকস্টোর। লিটল ম্যাগাজিন থেকে বিশালাকৃতি প্রকাশনা পর্যন্ত সবরকমের বাছাই বই নিয়ে ব্যবস্থাটি চালাচ্ছে একটি অনলাইন সেলিং বইঘর ডট ইন। দেখে ও বেছে কিনে নিয়ে যেতে পারবেন যেকোনও বই। এছাড়া ক্যাফেতে রয়েছে বিভিন্ন প্রকার গিফট আইটেম।

স্ন্যাক্স ও মকটেলের পাশাপাশি পাওয়া যাবে পেস্ট্রি এবং কেকও। পেস্ট্রি সেফ আসিফ মুল্ক-এর তত্ত্বাবধানে ‘ডি’স বেকারির এক্সক্লুসিভ সেসব পেস্ট্রির স্বাদ আপনাকে বারংবার টেনে নিয়ে আসবে বি-সিক্সটির আস্তানায়। পাবেন বার্থডে কেকও। র্যািপ হোক বা পাস্তা, টেবিলে কতটা সময় কাটিয়ে ফেলবেন খেয়াল থাকবে না আপনারই। উপরি পাওনায় পাবেন ওয়াইফাই-এর সুবিধা। আপনার যেকোনও প্রকার বিজনেস মিটিং-এর জন্য রিজার্ভ করতে পারবেন টেবিল। বন্ধুবান্ধব অথবা আত্মীয়ের জন্মদিন পালন করতে পারবেন এই ক্যাফেতেই। এছাড়াও এই স্টোরে পাবেন লেডিজ ওয়্যারের এক বিরাট কালেকশন। সারা ভারত জুড়ে ছড়িয়ে থাকা আর্টিজেনদের হাতে তৈরি সেসব নিখুঁত কাজ নিঃসন্দেহে উৎসাহ দেবে আপনাকে বারংবার ফিরে আসার।
এসবের বাইরে রয়েছে আরেকটি আকর্ষণ। দেশপ্রিয় পার্কের মুখোমুখি একটি আরামদায়ক বারান্দা। উঁচু টুলে বসে সেখানে কফির সঙ্গে ধূমপান করতে পারেন নির্দ্বিধায়। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত এই ঠিকানায় চলে ক্যাফে ম্যাজেন্টা। এখন সেই ক্যাফেই নাম বদলে বি-সিক্সটি। নতুন সংযোজনে বই এবং পেস্ট্রি-কেক। সময়ের প্রয়োজনে মেনুতেও এসেছে বেশ কিছু পরিবর্তন। নতুন শুরুর সঙ্গে তাই নতুনভাবেই সবকিছু ভাবতে চাইছেন কর্তৃপক্ষ।

ক্যাফে বি-সিক্সটি স্বাগত জানাচ্ছে কলকাতাবাসীদের। আপনার ফুরসতের সঙ্গী হতে পারলে তাঁরা আপ্লুত। আপনি আট হোন অথবা আশি, কখনও নিজেকে বেমানান মনে হবে না এই ক্যাফেতে এসে। অবশেষে ক্যাফের মেনুটিও তুলে দেওয়া হল লেখার সঙ্গে। ক্যাফে বি-সিক্সটি এখন আপনাদের অপেক্ষায়।


নিজস্ব চিত্র
আরও পড়ুন
শব্দ-গল্প-ঘুম