এবার বাড়িতে বসে অনলাইনে অর্ডার করলেই টাটকা ইলিশ হাজির
এবার অনলাইনে পাওয়া যাবে ইলিশ। সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা জানিয়েছেন, বেশি ইলিশ হলে আর নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। হিমঘর তৈরি হচ্ছে আর সেই হিমঘরে থাকবে মাছ। বাড়িতে বসে অর্ডার করলেই পৌঁছে যাবে মাছ। ১৫০ টন ইলিশ রাখা হবে হিমঘরে। আপনি যে প্রান্তেই থাকুন না কেন, চাইলেই হাজির। টাটকাও পেয়ে যাবেন। মন্ত্রী জানিয়েছেন, অনলাইনে নায্য দামে পাবেন, ফড়ের হাতে ঠকার ভয় নেই। ৫০০ টাকার ইলিশ আর হাজার টাকায় কিনতে হবে না। বাজার দরে বিক্রি করবে সরকার।
নামী সংস্থার অনলাইন মার্কেট থেকে পাওয়া যাবে মাছ। বাজার-চলতি ই-কমার্সের প্রতিনিধিরাই পৌঁছে দেবেন আপনার বাড়িতে, সে আপনি যেখানেই থাকুন না কেন। মন্ত্রী বলেছেন, ভরা মরশুমে এত মাছ মেলে যে সস্তায় তা মৎস্যজীবীরা বিক্রি করে দেন ফড়েদের কাছে। তারপর সেই মাছ হিমঘরে রেখে সময়মতো তারা দাম চড়িয়ে বিক্রি করে বাজারে। অনলাইনে বিক্রি হলে আর সেই সম্ভাবনা থাকবে না।
আরও পড়ুন
ভালো কই মাছ কী করে চিনবেন
ক্রেতা বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। কোলাঘাটের ইলিশ বলে আর দীঘার মাছ পাবেন না। পদ্মার ইলিশ পাতে চাইলে আসল পদ্মাই পাবেন, বাংলাদেশের সঙ্গেও আলোচনা করা হচ্ছে এ-জন্য।