তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিলেন ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়
তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বর্ষীয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। মমতা বন্দ্যোবাধ্যায়ের আঘাতের কারণে, তাঁর অনুপস্থিতিতে, যশবন্তের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়।
তৃণমূলের পতাকা হাতে নিয়ে যশবন্ত বলেন, “অনেকের কাছেই এটা আশ্চর্যের যে, কেন আমি এই বয়সে এরকম একটা সিদ্ধান্ত নিলাম। আমি তাঁদের বলতে চাই, আমি যে রাজনৈতিক দলের সঙ্গে এতদিন যুক্ত ছিলাম, সেখানে আমার কাজ অনেকদিন আগেই ফুরিয়েছে। অটলবিহারির আদর্শ ভারতীয় জনতা পার্টিতে আর নেই। দেশ এখন অদ্ভুত পরিস্থিতিতে রয়েছে, গণতন্ত্র বিপদে রয়েছে। গণতন্ত্র মানে ভোটে জিতে নেতা-মন্ত্রী হওয়া নয়, ২৪ ঘন্টা জনগনের সেবা করা। দেশ-বিরোধী কোনও কিছু মেনে নেওয়া হবে না, এই বার্তা বাংলা থেকে পৌঁছে যাক সারা দেশে, সেটাই চাই। শুধু বাংলা নয়, সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন। তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ আমায় তাঁর দলে স্বাগত জানানোর জন্য। মমতা ফাইটার, বাংলায় বিজেপির হার নিশ্চিত। ”