রেকর্ডবন্দি বাঙালির কন্ঠ এবং মেগাফোন শুনে বাঙালির জাদু খেলা শেখা

রেকর্ডবন্দি বাঙালির কন্ঠ এবং মেগাফোন শুনে বাঙালির জাদু খেলা শেখা

কলকাতায় কোনও কিছুর অনাদর ছিল না। একটা সময় ছিল যখন অনেক বাঙালির ঘরেই নিদেনপক্ষে একটা হারমোনিয়াম থাকত। ছুটির দিনের গানের আড্ডায় কিংবা মেয়ে-বউমার গানের তালিমে তা কাজে লাগত। ছিল শনিবারের ম্যাটিনি শো-তে রাধা-পূর্ণ-প্রাচীর ভীড়। ছিল রেডিওতে খবর শোনা ও গান শেখার পালা। রেডিওতে স্বপনবুড়োর গল্প শোনা আর জ্ঞানপ্রকাশ ঘোষের মতো কোনও সঙ্গীত দিকপালের কাছে গল্প শুনতে শুনতে সেকালে গানও শিখত মধ্যবিত্ত বাঙালি।

সেই বাঙালির গৃহেই সে দিন থাকত এক পিস গ্রামাফোন। তাই তো লোকে বলত, ‘সুখী গৃহকোণ, শোভে গ্রামাফোন।’ এবার পাওয়া গেল প্রতূলচন্দ্র সরকারের-এর গলার স্বর মেগাফোন রেকর্ডে। সেই সময় তিনি পরিচিত ছিলেন জাদুকর পি সি সরকার নামে। তাঁরই পুত্র বর্তমানের জুনিয়র পি সি সরকার।

মেগাফোন রেকর্ডে এই দিকপাল জাদুকর তাঁর দেশ-বিদেশের বিস্ময়কর কর্মকাণ্ডের গল্প বললেন। তার পর শেখালেন জাদু দেখানোর কসরত। বাঙালির ঘরে যেহেতু তাস  দুষ্প্রাপ্য নয়, তাই পি সি সরকার তাসের জাদুই শেখালেন শ্রোতাদের। একদিকে ধরা রইল এক কৃতি বাঙালির কন্ঠ, অন্যদিকে এই প্রথম প্রয়াসে রেকর্ড শুনে জাদুর খেলা শিখতে শুরু করল বাঙালি

Post Tags
Developed by DXDasia