‘চক্রান্ত করে ফেলে দিয়েছে’, পায়ে চোট নিয়ে নন্দীগ্রাম থেকে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী

পায়ে চোট নিয়ে নন্দীগ্রাম থেকে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দলীয় কর্মী, নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠক করা জন্য নন্দীগ্রাম থেকে আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু এ দিন সন্ধ্যায় অপ্রত্যাশিত ঘটনায় পায়ে গুরুতর চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেরি না করে আজই তড়িঘড়ি কলকাতায় ফিরছেন তৃণমূলনেত্রী। গাড়িতে উঠতে উঠতে ভাঙা গলায় সাংবাদিকদের বলেন, ‘চক্রান্ত করে ফেলে দিয়েছে’। 

জানা যাচ্ছে, গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে তিনি নন্দীগ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ এই সময়ে কয়েকজন গাড়ির দরজায় ধাক্কা মারে। তাতেই পায়ে গুরুতর চোট পান মুখ্যমন্ত্রী। তাঁকে রীতিমতো যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ধাক্কা ষড়যন্ত্র করেই। নির্বাচন কমিশনে এই বিষয়ে অভিযোগ করবেন বলে জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট বলছেন, জেনেবুঝে চার থেকে পাঁচজন ধাক্কা মারে তাঁর গাড়ির দরজায়। তাতেই পায়ে আঘাত পান তিনি।

Developed by DXDasia