প্রকাশক ও বইকর্মীদের সঙ্গে কথা বলল বঙ্গদর্শন.কম, দেখুন ভিডিও
কলেজ স্ট্রিট — এশিয়ার বৃহত্তম বইপাড়া। কলকাতার গর্ব, আবেগ। ওদিকে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট থেকে রমানাথের গলি, এদিকে সূর্য সেন স্ট্রিট থেকে ফুটপাথের সারি সারি বইয়ের দোকান — একত্রিত হয়ে রাস্তা দেখিয়েছে নতুন আলো। করোনা, লকডাউন, আমফান ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছিল কলেজস্ট্রিটেও। বিগত তিন-বছরে প্রকাশক থেকে ছাপাখানার কর্মীদের দিশেহারা পরিস্থিতি হওয়ার পরও, দমে না গিয়ে ঘুরে দাঁড়িয়েছে বইপাড়া। কিন্তু, চারদিকে যখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা, প্রতিনিয়ত কর্মী ছাঁটাই হচ্ছে, আগামীকাল কীভাবে চলবে জানা নেই— তখন প্রশ্ন উঠছে, মানুষ কি বই কিনছে আগের মতো? ছাপা বইয়ের পাশাপাশি কতটা গুরুত্ব পাচ্ছে ডিজিটাল বা ই-বুক? কলেজস্ট্রিটে কি আর ভিড় জমছে চেনা সন্ধেগুলোয়?
উত্তর খুঁজলো বঙ্গদর্শন.কম…
______
পরিকল্পনা ও সম্পাদনা: সুমন সাধু
চিত্রনাট্য ও ক্যামেরা: মৌনী মণ্ডল