আজ থেকে খুলে গেল আলিপুর চিড়িয়াখানা, মানতে হবে একাধিক কোভিডবিধি

নিয়ম মানলে শিশুরাও প্রবেশ করতে পারবে, অভিভাবকদের খেয়াল রাখতে হবে সেইমতো

ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে তিলোত্তমা কলকাতা। স্বাভাবিক ছন্দে খুলেছে সিনেমা হল, থিয়েটার, পার্ক এবং অন্যান্য জায়গা। করোনা পরিস্থিতি খানিক কমে গেছে। পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এবার আজ থেকেই খুলে গেল ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা। আজ থেকেই প্রবেশ করছেন আমজনতা। তবে অবশ্যই প্রত্যেককে মানতে হবে কড়া কোভিডবিধি।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সকলের জন্যই খুলছে চিড়িয়াখানা। প্রবেশের মুখেই থার্মাল গান দিয়ে তাপমাত্রা মাপা হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। ব্যবহার করতে হবে স্যানিটাইজারও। চিড়িয়াখানার ভিতরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক। করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে, তাই সতর্ক করা হচ্ছে শিশুদের। নিয়ম মানলে শিশুরাও প্রবেশ করতে পারবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে সেইমতো। চিড়িয়াখানায় একসঙ্গে ১০-১২ হাজার দর্শক প্রবেশ করলেও সমস্যা নেই বলে জানানো হয়েছে। তবে এখন এত দর্শক হবে না বলেই ধারণা।

টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। একটা গ্রুপে সর্বাধিক ১০ জন থাকতে পারেন। দেরি না করে ঘুরে আসতে পারেন কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানা থেকে। তবে অবশ্যই কোভিডবিধি মেনে এবং অন্যদেরও সতর্ক করুন।

Post Tags
Developed by DXDasia