মিসমার মৌসম- শীত অধ্যায়
বসন্তের মধ্যেই আরেকবার শীতকে ঝালিয়ে নেওয়া। কলকাতা সল্টলেকের ক্যাফে কথোপকথনে প্রতি মাসে অনুষ্ঠিত হয় বিচিত্র অনুষ্ঠান। শিল্পীর স্বাধীনতা নতুনভাবে প্রকাশ পায় সেখানে। “মিসমার মৌসম- শীত অধ্যায়” এই পোশাকি নামে সেখানে গতকাল অনুষ্ঠিত হল একটি অন্তরঙ্গ কথোপকথন। আপাতত শীত দিয়ে শুরু হল, সমস্ত ঋতুকেই এই ভাবনায় ধরা হবে জানিয়েছেন কর্তৃপক্ষ। “প্রাণ আছে, এখনও প্রাণ আছে”- পাঠে ছিলেন গুলশনারা, অভিনব এবং সায়ন। কণ্ঠসঙ্গীতে ছিলেন জয়দীপ। ক্যাফে কথোপকথন এমন একটি জায়গা যেখানে আপনি গিয়ে চুপচাপ একা একা বই পড়তে পারবেন, গান শুনতে পারবেন। মিসমার মৌসমে ধরা থাকল মানুষের আখ্যান। যার সঙ্গে মিলেমিশে রইল দর্শন, বিজ্ঞান আর বিশ্বাসের বন্ধন।