আজ বিশ্ব আদিবাসী দিবস
যে কোনো আদিবাসী গ্রামে প্রবেশ করলেই শিল্পবোধের অসাধারণ মাধুর্য আমাদের মন ভরিয়ে দেয়। তাঁদের ঐক্য, পরিচ্ছন্নতাবোধ, প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা সৌন্দর্য, উৎসব-অনুষ্ঠান – জ সবেতেই প্রকাশ ঘটে সৃজনের। সাঁওতালরা বিশ্বাস করেন, তখন পৃথিবী জলময় ছিল, মারাংবুরু দুটো হংস-হংসীর জন্ম দিয়েছিলেন। তাদের থেকে দু’খানা ডিম হল। সেই ডিম থেকেই প্রথম মানব-মানবী জন্মালেন। প্রখ্যাত শিল্পী বৈদ্যনাথ মুর্মু মনে করেন, ছোটোবেলা থেকেই আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে সৃজনশীলা লুকিয়ে থাকে। সেই চিন্তাভাবনার প্রকাশ কখনও খাতায়, কখনও তুলিতে, কখনও দেওয়ালে ফুটে ওঠে। আজ বিশ্ব আদিবাসী দিবসে আপনার জন্য রইল ত্রিনাথ পালের একটি তথ্যচিত্র। লিংকে ক্লিক করে দেখুন ভিডিও।
ভিডিও সৌজন্যে – Aesthetic Walas
