
১২ একর পার্কের মধ্যে ২.৩ একর জমিতে একটি টয় ক্লাস্টার গড়ে উঠবে
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ১ এপ্রিল থেকে মেদিনীপুর শহর লাগোয়া খাস জঙ্গলে চালু হয়ে যাবে রাজ্যের প্রথম টয় পার্ক। সম্পূর্ণ ভাবে উৎপাদন চালু হয়ে গেলে এই টয় পার্কের মাধ্যমে খেলনা শিল্পে ভারতকে নতুন দিশা দেখাবে পশ্চিমবঙ্গ, এমনটাই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই পার্কটির শিলান্যাস করেছেন।
আরও পড়ুন: ৫০০ বছরের পুরোনো মূর্তি পাওয়া গেল ময়মনসিংহে
জানা যাচ্ছে, ১২ একর পার্কের মধ্যে ২.৩ একর জমিতে একটি টয় ক্লাস্টার গড়ে উঠবে। প্রস্তাবিত ক্লাস্টারটি গড়ে তোলার জন্য রাজ্যের ২২টি সংস্থা বেঙ্গল টয় ক্লাস্টার নামে একটি সোসাইটি তৈরি করেছে। সেই ক্লাস্টারে কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রক অত্যাধুনিক মেশিন খাতে ১২ কোটি টাকা দেবে। এই পার্ক থেকে বছরে প্রায় ৫০০ কোটি টাকার খেলনা উৎপাদিত হবে। আর কর্মসংস্থান সৃষ্টি হবে ৩,৫০০ মতো। পরিপূর্ণ টয় পার্কটির নির্মাণ মে-তে শুরু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
