
স্বনির্ভরতা ও পরম্পরায় সবার সেরা পশ্চিমবঙ্গের খাদি
খাদি মানে পরম্পরা। খাদি মানে স্বনির্ভরতা। খাদি মানে সবার সেরা। ১৯৫৯ সালে রাজ্য বিধানসভার অনুমোদনে গড়ে ওঠা ‘পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ’ কর্মযাত্রা শুরু করেছিল ১৯৬০-এর ১ এপ্রিল থেকে। ২০২০ সালে হীরক জয়ন্তী বর্ষ পেরিয়েছে এই সংস্থা। বাংলার বস্ত্রশিল্পের এই ঐতিহ্যকে উদযাপন করতে এবং গ্রামীণ কারিগরদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চেয়ে, বিগত কয়েক বছর ধরে রাজ্যস্তরে, জেলায় জেলায় আয়োজিত হয় খাদি মেলা। সেইমতো এবছরও কলকাতায় শুরু হয়ে গেল, পশ্চিমবঙ্গ খাদি মেলা ২০২৬।

গান্ধিজির আদর্শে অনুপ্রাণিত, রাজ্যের ‘খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ’ খাদি ও গ্রামীণ শিল্পের উন্নতিকল্পে কার্যকাল শুরু থেকেই নিরবিচ্ছিন্ন ও নিরলস প্রচেষ্টায় রত। গ্রামীণ অর্থনীতির উন্নতিতে এই সংস্থার অবদান ও অংশগ্রহণ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের খাদি গ্রামোদ্যোগ কমিশন দ্বারা স্বীকৃত ও পুরস্কৃত হয়েছে।
গান্ধিজির আদর্শে অনুপ্রাণিত, রাজ্যের ‘খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ’ খাদি ও গ্রামীণ শিল্পের উন্নতিকল্পে কার্যকাল শুরু থেকেই নিরবিচ্ছিন্ন ও নিরলস প্রচেষ্টায় রত। গ্রামীণ অর্থনীতির উন্নতিতে এই সংস্থার অবদান ও অংশগ্রহণ রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের খাদি গ্রামোদ্যোগ কমিশন দ্বারা স্বীকৃত ও পুরস্কৃত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এই সংস্থার সভাপতির পদ অলংকৃত করেছেন। বর্তমানে পর্ষদ খাদি শিল্পের আধুনিকীকরণের মাধ্যমে গ্রামীণ খাদি শিল্পের বিকাশ ও শিল্পীদের জীবনযাত্রার মান উন্নতি করা এবং গ্রামীণ কর্মসৃজন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া অঞ্চলের জনসাধারণের অর্থনৈতিক উন্নয়নে নিয়োজিত। ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি’র হেড অফিস রয়েছে কলকাতায় এছাড়া বাংলার ১৮টি জেলায় রয়েছে ডিসট্রিক্ট অফিস।

প্রসঙ্গত খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদ-এর আওতাধীন খাদি বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ব্যাপ্তি লাভ করলেও, এই শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রটি তেমনভাবে গুরুত্ব পাচ্ছিলো না। ফলে অনেকই জীবিকা পরিবর্তন করতে বাধ্য হচ্ছিলেন। সেই পরিস্থিতি থেকে বর্তমান রাজ্য সরকার খাদি এবং গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে এখন নানা প্রকল্পের মধ্যে দিয়ে, এই খাদি শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের তুলে ধরার উদ্যোগ গ্রহণ করে।
২০২৬ পশ্চিমবঙ্গ খাদি মেলা-র স্থান-কাল: ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্য খাদি মেলা। এবছর মেলা হচ্ছে কলকাতার বৈষ্ণবঘাটা-পাটুলি টাউনশিপে পাটুলি মেলা গ্রাউন্ডে। চলবে ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে এই মেলা।

উল্লেখ্য, ২০২৬ রাজ্য খাদি মেলায় মোট স্টল থাকছে ১৫৩টি এবং ১টি হাটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে অন্ততঃ ৩৭ জন বসে বিক্রি করতে পারবেন তাঁদের পসরা। গতবার রাজ্য খাদি মেলায় বিক্রি হয়েছিল প্রায় ৯ কোটি টাকা।
