সোমবার থেকে চালু হচ্ছে কড়া কোভিড বিধি, বড়ো ঘোষণা নবান্নের

বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত

আগামী সোমবার অর্থাৎ ৩ জানুয়ারি ২০২২ থেকে রাজ্যে ফের চালু হচ্ছে কড়া কোভিড বিধি। আজ রোববার নবান্নে সাংবাদিক বৈঠকে সমস্ত বিধিনিষেধ নিয়ে আলোচনা করলেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। ওমিক্রন ও করোনা রুখতে কোন কোন বিধিনিষেধ জারি থাকবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত? রইল তালিকা—

১. সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ, ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন

২. সরকারি ও বেসরকারি অফিসে (কর্পোরেশন-সহ) ৫০ শতাংশ হাজিরা

৩. সোমবার থেকে বন্ধ হচ্ছে সমস্ত সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা

৪. সমস্ত শপিং মল ও মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি

৫. রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশ 

৬. সিনেমা হল ও থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশ

৭. বাড়ছে রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু

৮. লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। সন্ধে ৭টার পর বন্ধ হবে সমস্ত লোকাল ট্রেন, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে

৯. গণপরিবহণে স্যানিটাইজেশন বাধ্যতামূলক

১০. সমস্ত হাট-বাজার স্যানিটাইজ করা হবে স্যানিটাইজ করা হবে১১. কলকাতায় ১১টি মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করা হয়েছে

১২. মিটিং, কনফারেন্সে ৫০ শতাংশ উপস্থিতি

১৩. যেকোনো সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি

১৪. ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ থাকবে

১৫. মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন– সোমবার ও শুক্রবার

১৬. ১০ শতাংশ আরটি-পিসিআর বাধ্যতামূলক

১৭. ১০০ শতাংশ বিদেশ ফেরতের Rapid Antigen টেস্ট করাতে হবে

১৮. ‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে

১৯. মাস্ক না পরলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি হানা দিয়েছে ওমিক্রন। বাংলায় গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। এটাকেই তৃতীয় ঢেউ বলছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাতিল করা হয়েছে একাধিক সরকারি অনুষ্ঠান।

এদিন জানানো হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে ইতিমধ্যেই পৃথকভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষে কোভিডবিধিতে খানিকটা ছাড় থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়েছে। পরিস্থিতি যাতে হাতের নাগালে বেরিয়ে না যায়, তার জন্যই এমন বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হল রাজ্য সরকার।

Developed by DXDasia